যাদের প্রতিদিন অসংখ্যবার কম্পিউটারে পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড ব্যবহার করতে হয়, তাদের জন্য নিয়ে এলাম একটি দারুন সফটওয়্যার। যা দিয়ে আপনার কম্পিউটার, মেমোরি কার্ড ও পেন ড্রাইভকে রাখতে পারেন অটো রান ভাইরাস থেকে মুক্ত। কি বন্ধুরা নাম জানতে ইচ্ছে করছে, তাই না। হা বন্ধুরা এটির নাম হচ্ছে Panda USB Vaccine, খুব ছোট একটি সফট। মাত্র ১ মেগাবাইট। হা একবার ভ্যাকসিন দিন আর অটো রান থেকে মুক্ত থাকুন সারা জীবন, যতদিন অপারেটিং সিস্টেম বা পেন ড্রাইভকে ফরম্যাট দেওয়া হয়নি ততদিন থাকুন নিরাপদ।
হা বন্ধুরা Panda USB Vaccine আপনার ফ্লাশ ড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরি করে ও অটোরান ভাইরাস কে প্রবেশ করতে বাধা দেয়। ফাইলটি আপনার ফ্লাশ ড্রাইভে হিডেন অবস্থায় থাকবে, যা রিনেম বা রিপ্লেস করা যাবেনা। এটি অটো রানের টিকা হিসেবে কাজ করবে। এটি একটি ফ্রি সফট। ইন্সটল করার পর ভ্যাকসিন দেয়া হয়ে গেলে একে কম্পিউটার থেকে রিমুভ করে দিতে পারেন, কেননা ততক্ষনে আপনি টিকা দিয়ে নিরাপদ হয়ে গেছেন। তাহলে দেরি না করে এখান থেকে ডাউনলোডকরে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
এখানে আপনাকে দুইটি কাজ করতে হবে, প্রথমে আপনি আপনার কম্পিউটারকে Vaccinet Computerএ ক্লিক দিন এবং দ্বিতীয় কাজ হবে আপনি যে পেনড্রাইভ বা মেমোরিতে ভ্যাকসিন প্রয়োগ করতে চান তা USBপোর্টে ঢুকিয়ে দিন ও Vaccinet USBতে ক্লিক দিন। ব্যাস কাজ শেষ। এবার আপনি নিচের চিত্রের মত পাবেন
তাহলে বন্ধুরা ব্যবহার করুন Panda USB Vaccineএবং নিরাপদ থাকুন।
এ পর্যন্ত অনেক এন্টিভাইরাস এখানে শেয়ার করা হয়েছে, এক এক জনার পছন্দ এক এক রকম। আমি পছন্দ করি সাইমেনটেক নরটন এন্টিভাইরাস 10.1.0.238 আমার কাছে এটাকে যথেষ্ট নিরাপদ ও ভাল মনে হয়। যদিও পিসিকে একটু ভারী করে, তবে এর অটো প্রটেক্ট এবং ভাইরাসকে চিহ্নিত করতে দেখেছি দারুন। তাই আপনাদের মাঝে আজ শেয়ার করতে এলাম। এটি ৩২ বিটে ব্যবহার করা যাবে। প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে নিন rar ফাইলটি। মাত্র 46.5 MB তারপর যথারীতি Extract করলে আরও একটি Setup.rar ফাইল পাবেন। এটাকেও Extract করুন, এবার পেয়ে যাবেন কাংখিত সেট আপ ফাইল। সেট আপ ফাইল ওপেন করলে পাবেন SETUP.EXE ফাইল। তাতে ডাবল ক্লিক করলেই, সেট আপ শুরু হবে। সেট আপের সময় কি কি করতে হবে চলুন চিত্র সহ দেখে নেই। ধাপে ধাপে তা দেখে নিয়ে ইন্সটল করি।
Next ক্লিক করুন।
I accept...... এ ক্লিক দিয়ে Next
Client Install সিলেক্ট করে Next করুন
Complete সিলেক্ট করে Next করুন
Unmanged সিলেক্ট করে Next করুন
Run LiveUpdateথেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next করুন। এবার সেট আপ নিতে শুরু করবে। সেট আপ শেষ হলে, পিসি রিস্টার্ট দিন। এবার আপনি আপনার ইন্টারনেট সংযোগ চালু করে সাইমেনটেক এন্টিভাইরাস কে আপডেট করে নিন। কি ভাবে করবেন তা দেখে নেয়া যাক। আপনার ডেস্কটপের ডান দিকে নিচে সাইমেনটেকের আইকন পাবেন, তাতে রাইট ক্লিক করে Open Symantec Antivirus এ বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে।
এবার LiveUpdate এ ক্লিক করুন তার পর Next করুন। আপডেট শুরু হবে এবং যত ক্ষন আপডেট হতে সময় লাগবে তা আপডেট হতে দিন এবং আপডেট শেষ হলে Next করে OK করুন। তারপর পিসি রিস্টার্ট দিয়ে কম্পিউটার ফুল স্ক্যান করে নিন। এভাবে মাঝে মাঝে আপডেট করে নিয়ে আপনি আজীবন সাইমেনটেক এন্টিভাইরাসটি ব্যবহার করতে পারেন।আপনার কম্পিউটারকে রাখুন নিরাপদ।